প্রকাশিত: ০৯/১২/২০২১ ৯:২৪ এএম

জমি অধিগ্রহণের বিষয়ে উচ্চ আদালতের আদেশ প্রতিপালন না করায় কক্সবাজারের জেলা প্রশাসককে (ডিসি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৩ ডিসেম্বর সকালে আদালতে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আঞ্জুমান আরা লিমা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালে কক্সবাজার বিমানবন্দরের জন্য স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুবুর রহমানের ১৫ শতক জমি অধিগ্রহণ করা হয়। এর মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। দীর্ঘদিনেও ক্ষতিপূরণের টাকা না পেয়ে তিনি ডিসি বরাবর আবেদন করেন। আবেদনটি নিষ্পত্তি না করায় পরে হাইকোর্টেও রিট করেন তিনি। আদালত ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন। রুলের শুনানিকালে কক্সবাজারের ডিসির কাছে উল্লেখিত আবেদনটির বিষয়ে লিখিত ব্যাখ্যা চান। লিখিত ব্যাখ্যার জন্য রাষ্ট্রপক্ষ থেকে কয়েকবার যোগাযোগ করা হলেও ডিসি কোনো সাড়া দেননি। এ পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট তলবের আদেশ দিলেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...