প্রকাশিত: ২৪/১১/২০২১ ১০:২১ পিএম , আপডেট: ২৪/১১/২০২১ ১০:২২ পিএম

নিজস্ব প্রতিবেদক::
টেকনাফে বেসরকারি সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাসের) কমিউনিটি রিসোর্স সেন্টার ( সিআরসি) উদ্বোধন করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ চৌধুরী। বুধবার (২৪ নভেম্বর ) দুপুর ১২ টায় সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)-এর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকায় স্থানীয়দের সেবা নিশ্চিত কল্পে কমিউনিটি রিসোর্স সেন্টার (সিআরসি) উদ্বোধন করেন তিনি।
এ সময় ইউএনও বলেন মনো-সামাজিক সহায়তা, যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত এবং জেন্ডার-ভিত্তিক সহিংসতা নিরসন করার পাশাপাশি গতানুগতিক যে, কাজ গুলো আছে সে দিকে খেয়াল রাখতে হবে।মনো-সামাজিক সহায়তায় টেকনাফে হোস্ট কমিউনিটি ও রোহিঙ্গা ক্যাম্পে কার্যকর সেবা দিয়ে আসছে। আশা করি তারই ধারাবাহিকতায় এই সেন্টারটির মাধ্যমেও হোস্ট কমিউনিটির মনো সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।তিনি আরো বলেন, স্কাসের কর্মকর্তারা অত্যান্ত আন্তরিকতার সাথে কাজ করছেন। টেকনাফ কমিউনিটি রিসোর্স সেন্টার ( সিআরসির) সবাই আমার অফিসে গিয়েছেন। মূলত ওনাদের সাথে আন্তরিকতার কারণে বেশ কিছু প্লান নিয়ে আজকে আমার এইখানে আসা। বিশেষ করে টেকনাফ আমার এরিয়ার মধ্যে গতানুগতিক যে, কাজ গুলো আছে সে গুলোর বাহিরে কিছু কাজ আছে। স্কাসের মঙ্গল কামনা করে আগামীতেও স্কাসের যে কোন কাজে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) এর প্রতিনিধি তৌহিদুল মোস্তাফা। অনুষ্ঠানের শুরুতে ফিতা ও কেক কেটে রিসোর্স সেন্টারটি উদ্বোধন করেন ইউএনও পারভেজ চৌধুরী।
এ সময় আরো বক্তব্য দেন- টেকনাফ সরকারি কলেজের প্রভাষক সন্তোষ কুমার, টেকনাফ থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক মমতাজুল ইসলাম মনু, এমএইচ পিএসএস কো-অর্ডিনেটর হাফিজ আল আসাদ।
উল্লেখ্য আন্তর্জাতিক দাতা সংস্থা এমডিএম-ফ্রান্স এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা স্কাস কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও ১৫ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে মনো-সামাজিক সহায়তা, যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত এবং জেন্ডার-ভিত্তিক সহিংসতা নিরসনে প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer