প্রকাশিত: ১৫/১১/২০২১ ১:১৫ পিএম

কক্সবাজার প্রতিনিধি ::
কক্সবাজারের সুগন্ধা বিচ এলাকা থেকে মো. হাবিবুল্লাহ (৫৫) নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার মো. নাসিমের ছেলে মো. ইকবাল হাসান (৩২) এবং সদরের পাহাড়তলী এলাকার মো. নুরুল হকের ছেলে মো. রাশেদুল হক (৩৪)।

রবিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে হোটেল-মোটেল জোন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

সোমবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহাকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আবু সালাম চৌধুরী জানান, অভিযোগের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার হোটেল-মোটেল জোন এলাকা থেকে মো. হাবিবুল্লাহ নামে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে। এছাড়া অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ১৪ নভেম্বর মাগরিবের নামাজের পর ভিকটিমকে অপহরণ করে সুগন্ধা বিচ পয়েন্ট সংলগ্ন হোটেল-মোটেল জোনে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে, অন্যথায় ভিকটিমকে মেরে ফেলার হুমকি দেয়। আটককৃতদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...