প্রকাশিত: ০৭/১১/২০২১ ২:৩০ পিএম

কক্সবাজারে গুলিবিদ্ধ শ্রমিক লীগ নেতা জহির ইসলাম সিকদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (০৭ নভেম্বর) দুপুরে চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস।

এর আগে শুক্রবার (০৫ নভেম্বর) রাতে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী কুদরত উল্লাহ সিকদার ও তার ভাই জহির ইসলাম সিকদারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ জহিরকে প্রথমে কক্সবাজার ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

জহির ইসলাম সিকদার কক্সবাজার সদর উপজেলার লিংরোড এলাকার মোহাম্মদ জামাল আহমেদের ছেলে। তিনি জেলা শ্রমিক লীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ঝিলংজা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী কুদরত উল্লাহ। তিনিও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

জানা গেছে, শুক্রবার রাতে ঝিলংজার লিংরোড এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় করে আরেক সদস্য প্রার্থী লিয়াকতের লোকজন এসে কুদরত উল্লাহর নির্বাচনী অফিসে অতর্কিত গুলি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ সময় সদস্য প্রার্থী ও তার ভাই গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...