প্রকাশিত: ২৫/১০/২০২১ ৮:০৬ পিএম

উখিয়া প্রতিনিধি ::
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। আদালত আবেদনটি শুনানির জন্য অপেক্ষমাণ রেখেছেন।

আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের শীর্ষ এক কর্মকর্তা।

২৩ অক্টোবর শনিবার ভোরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করে। যার মধ্যে কিলিং স্কোয়াডের শীর্ষ পাঁচজনের একজন আজিজুল হক হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

অপর তিনজন কুতুপালং ক্যাম্প-১ এর ডি-৮ ব্লকের আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ রশিদ প্রকাশ মুরশিদ আমিন, একই ক্যাম্পের বি ব্লকের ফজল হকের ছেলে মোহাম্মদ আনাছ ও নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদের রিমান্ড চেয়েছে পুলিশ।

গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) নিজ অফিসে অবস্থান করছিলেন মুহিবুল্লাহ। এ সময় বন্দুকধারীরা তাঁকে গুলি করে হত্যা করে।

পরে ৩০ সেপ্টেম্বর রাতে এই হত্যাকাণ্ডের ঘটনায় উখিয়া থানায় মামলা করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ। এখন পর্যন্ত এ হত্যা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে আজিজুল হক ও মোহাম্মদ ইলিয়াছ নামে দুই রোহিঙ্গা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...