প্রকাশিত: ১৭/১০/২০২১ ৮:৫২ পিএম , আপডেট: ১৭/১০/২০২১ ৯:০০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার ২০নং এক্সটেনশন ক্যাম্পের লেকের পানিতে গোসল করতে নেমে এনামুল্লাহ (১২) নামে একজন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
সে উখিয়া উপজেলার কুতুপালং ৪নং ক্যাম্পের ই-ব্লকের ১০ নম্বর ঘরের বাসিন্দা আবদুস শুক্কুরের ছেলে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া ২০ নং এক্সটেনশন ক্যাম্পের পার্শ্ববর্তী পুলিশ ব্যারাকের লেকের এ ঘটনাটি ঘটেছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন ১৪ আমড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক।

তিনি বলেন, আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া ২০ নং এক্সটেনশন ক্যাম্পের পুলিশ ব্যারাকের পাশ্ববতী লেকের গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। পরে স্থানীয় রোহিঙ্গারা লেকে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে সেটি উদ্ধার করেন। থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer