প্রকাশিত: ২৬/০৯/২০২১ ১:৫৪ পিএম , আপডেট: ২৬/০৯/২০২১ ২:১৬ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প পুলিশ এবং টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত যৌথ অভিযান চালিয়ে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ,১ হাজার পিস ইয়াবা স্বদৃশ্য মাদক উদ্ধার করেছে।

২৬ সেপ্টেম্বর (রবিবার) রাত ২ টার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লক, ৬৪-নং শেডে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা,অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

১৪ এপিবিএন সূত্রে জানা যায়,রাত ১ টা ৪০ মিনিটের সময় কুতুপালং ক্যাম্প পুলিশ ও টেকনাফ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের ৬৪-নং শেডে গলির চালার উপরে পরিত্যক্ত অবস্থায় কাপড়ে মোড়ানো ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার, যাতে ভিতরে-বাইরে রাউন্ড ৪ (৭.৬২) গুলি এবং ১ হাজার পিস মাদক (ইয়াবা স্বদৃশ্য) উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন’র অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...