সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ...

জাহেদ হাসান:
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন এর ছোট ভাই
কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র সোহেল কে থাইংখালী বাজার থেকে অপহরণ করা হয়েছে।
গতকাল (২৩ আগষ্ট)এই অপহরণের ঘটনা ঘটে।
সাহাবউদ্দিন জানান,আমার ছোট ভাই সোহেল পালংখালী থেকে কুতুপালং যাওয়ার পথে থাইংখালী ষ্টেশন থেকে কে বা কারা জোর পূর্বক সিএনজি গাড়িতে তুলে নিয়ে যায়, আজ বিকেলে ৪ টায় অপরিচিত একটি নাম্বার থেকে একটা কল আসে,কল রিসিভ করার সাথে সাথে অপর প্রান্ত থেকে সোহেল বলে, আমাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে বলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়,এরপর থেকে ওই নাম্বারে আর সংযোগ পাচ্ছিনা।
এ-ই বিষয়ে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত