প্রকাশিত: ০৯/০৮/২০২১ ৩:২৬ পিএম , আপডেট: ০৯/০৮/২০২১ ৩:৫৪ পিএম

আজ ৯ আগষ্ট সোমবার উখিয়া ক্রাইম টিভি নামক একটি ফেইসবুক পেইজে “উখিয়ার করইবনিয়া সীমান্ত বোরহান সিন্ডিকেটের দখলে ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদের একাংশে আমার নামটি ইয়াবা ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত ও ভীত্তিহীন।
প্রকৃতপক্ষে আমি কোনদিন ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলাম না এবং বর্তমানেও কোন প্রকার মাদক সক্রান্ত ব্যবসার সাথে জড়িত নাই। আমি একজন ছাত্র,প্রতিনিয়ত এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। বাংলাদেশের কোন আদালতে বা থানায় আমার নামে ইয়াবা সংক্রান্ত মামলাতো দুরের কথা ইয়াবা সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া যাবে না তা আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি। তাছাড়া এর আগে দেশে কোন সংবাদ মাধ্যমে আমার বিরুদ্ধে ইয়াবা সক্রান্ত কোন প্রতিবেদন প্রকাশ করা হয় নাই।

যেহেতু আমি কোন প্রকার মাদক ব্যবসার সাথে জড়িত নয় তাই আমি উক্ত সংবাদের যে অংশে আমার নামটি উল্লেখ করা হয়েছে সে অংশের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি উক্ত সংবাদের যে অংশে আমার নামটি উল্লেখ করা হয়েছে সেই অংশটি নিয়ে এলাকাবাসী ও প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
বোরহান
পিতা: ছৈয়দ হামজার
গ্রাম: করইবনিয়া, উখিয়া কক্সবাজার

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer