প্রকাশিত: ২৪/০৭/২০২১ ১২:২৭ পিএম

ডেস্ক রিপোর্ট::
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, মানুষকে নিরাপদে ও করোনামুক্ত রাখতে টিকাকেন্দ্রিক মুনাফার দেয়াল ভেঙে ফেলতে হবে পাশাপাশি বিশ্বব্যাপী কোভিড টিকার সমতা নিশ্চিতেরও আহ্বান জানান ড. ইউনূস।

সম্প্রতি এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, আমরা ফ্রি টিকা নিয়ে অনেক কথা বলেছি। এ নিয়ে কাজ করছি আমরা। কারণ টিকা নিয়ে বাণিজ্য চলছে, ফলে টিকা পেতে মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছে।

অধ্যাপক ইউনূস বলেন, তিনটি শীর্ষ ফার্মাসিউটিক্যালস কোম্পানি এখন পর্যন্ত টিকা থেকে মোট ২৬ বিলিয়ন (দুই হাজার ৬০০ কোটি) মার্কিন ডলার মুনাফা করেছে। এসব প্রতিষ্ঠান আরও মুনাফা করবে এবং আরও ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই মুনাফার তালিকায় যুক্ত হবে। তাই বিষয়টি এখন হয়ে গেছে—মুনাফা বনাম জীবন। মানুষ মারা যাচ্ছে আর কিছু লোক তাদের নিজেদের মুনাফার স্বার্থে টিকা হাতে রাখতে চাচ্ছে। আমরা বলেছি, টিকাকেন্দ্রিক এই মুনাফা চক্র ভাঙতে হবে, অন্যথায় টিকার সমতা নিশ্চিত করা সম্ভব হবে না। এখন পর্যন্ত আমরা বিশ্ব জনসংখ্যার একটি অংশকে কেবল টিকার আওতায় আনতে পেরেছি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সবার জন্য টিকা নিশ্চিত করার বিষয়ে কী প্রত্যাশা করছেন—জানতে চাইলে ড. ইউনূস গণমাধ্যমকে জানান, টিকা পেতে যেন মানুষকে দূর্ভোগ পোহাতে না হয় এবং বিশ্বব্যাপী টিকার সমতা নিশ্চিত করতে তাঁরা এক বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer