প্রকাশিত: ২০/০৬/২০২১ ১০:০৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের রেশনের ৭ বস্তা লাইফবয় সাবান চট্রমেট্রো-অ-৭৭২ ট্রাক যোগে পাচারকালে দুইজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪-এপিবিএন)।

শনিবার ১৯ জুন সন্ধা ৭ টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া পুলিশ ক্যাম্পের অধীনে ক্যাম্প৪ এর বরইতলা ১ নং চেকপোস্ট এলাকা হতে এসব সাবানসহ
তাদের আটক করা হয়।

আটক ব্যক্তি উখিয়ার শিলেরছড়ার কবির আহমদের ছেলে আবু নাসের(৩০)ও কক্সবাজার লিংক রোড এলাকার নুর আহমদের ছেলে এরশাদ উল্লাহ বলে উখিয়া নিউজ ডটকমকে জানিয়েছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক নিপু।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে ক্যাম্প ভিত্তিক একটি চক্র রোহিঙ্গাদের প্রদত্ত রেশনের বিভিন্ন পণ্য গুলো কমদামে কিনে বাহিরে নিয়ে বিক্রি করে আসছে। তার সূত্র ধরে ক্যাম্পে দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রাকে করে লাইফবয় সাবান ক্যাম্পের বাহিরে নেয়ার সময় দায়িত্বরত পুলিশ ৩০০৫ পিছ সাবাসহ ট্রাকটি জব্দ করে।

জিজ্ঞাসাবাদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের পর ধৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...