প্রকাশিত: ১০/০৬/২০২১ ১২:৪৯ পিএম

ওবাইদুল হক চৌধুরী,উখিয়া নিউজ ডটকম::
অন্যদশ শিক্ষার্থীর মতো জীবনে স্বপ্ন ছিল পড়ালেখা করে একদিন বড় হয়ে ডাক্তার হবে। সমাজ ও দেশের মানুষের সেবা করবে।কিন্তু সেই স্বপ্ন মরণব্যাধী ক্যান্সার আক্রান্ত হয়ে আটকে আছে দরিদ্র বাবার পলিথিন ঢাকা ঘরের মাটির বিছানায়। উখিয়ার উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী ছাত্রী উম্মে হাবীবা। সে রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকার বাসিন্দা মাহবুবুল আলমের কন্যা। রিকসা চালক দরিদ্র বাবার আর্থিক দন্যতা ও চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মেধাবী উম্মে হাবীবা। তার শরীলে ধরা পড়েছে ব্লাড ক্যান্সার।

তার বাবা মাহবুবুল আলম কান্না জড়িত কন্ঠে বলেন, আমি এমন এক হতভাগ্য বাবা যে কিনা সারারাত মেয়ের ব্যথার যন্ত্রণার আহাজারি শুনি কিন্তু মেয়ের জন্য কিছুই করতে পারিনা। আমি গরীব মানুষ। বয়সও হয়েছে। কোন মতে রিকসা চালিয়ে সংসার চালায়। কিন্তু টাকার অভাবে ভালো চিকিৎসা দিতে না পারায় আমার মেয়ে উম্মে হাবিবা এখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার সহায় সম্বল যা ছিল তা দিয়ে চিকিৎসা করালেও অর্থিক দন্যতার কারণে সঠিক সময়ে কেমো থেরাপি গুলোও পর্যন্ত দিতে পারছিনা এভাবে চলতে থাকলে আমার মেয়েটি চোখের সামনেই মরে যাবে বলে কেঁদে উঠেন তিনি।

উম্মে হাবীবার বাবা মাহবুবুল আলম আরো জানান, গত এক মাস আগে উম্মে হাবীবার ব্লাড ক্যান্সার ধরা পড়লে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন উম্মে হাবীবাকে বাঁচাতে হলে থাকে উন্নত চিকিৎসার ঢাকা নিতে হবে। এ অবস্থায় ঢাকা নিয়ে চিকিৎস্যা করার মতন সামথ্য আমার নেই।

ব্লাড ক্যান্সার আক্রান্ত উম্মে হাবীবার রিকসা চালক বাবা দেশের দানশীল, বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন।স্থানীয় লোকজন জানান, দেশের প্রতিটি বিত্তবানরা যদি এ ব্লাড ক্যান্সার আক্রান্ত মেধাবী শিক্ষার্থীদের পাশে এসে একটুখানি দয়ার হাত বাড়ান তাহলে একটি মেধাবী মেয়েকে বাঁচানো সম্ভব হবে। অন্যথায় চোখের সামনেই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে একটি মেধাবী মুখ ও তার লালিত স্বপ্ন।

আর্থিক সাহায্য পাঠানোর মাধ্যম:

১. 01820082089 ( মাহবুবুল আলম, মেয়ের বাবা, বিকাশ পার্সোনাল)
২. 01871-603898 (মুহাম্মদ আনিস, যিনি মেয়েটির চিকিৎসার বিষয়টি দেখাশোনা করছেন, বিকাশ পার্সোনাল )
৩. 01812-766893 (রিদওয়ানুল কাদির, বিকাশ ও নগদ পার্সোনাল)

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...