প্রকাশিত: ০৭/০৬/২০২১ ১২:০২ পিএম

সোমবার ৭ জুন একুশে পত্রিকায় “সমাজের ‘বদনাম’ রতন বড়ুয়া” শীর্ষক সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে ইয়াবা ব্যবসায়ী সাজিয়েছে যার বিন্দু মাত্র সত্যতা নেই। মূল কথা হচ্ছে আমি দীর্ঘ দিন ধরে গাড়ির ড্রাইভারী করে আসছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, ইয়াবার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা সংবাদ পরিবেশন করাচ্ছেন ঘুমধুম ইউনিয়নের মৃত হরেন্দ্র বড়ুয়ার ছেলে আমেরিকা প্রবাসী বাদল বড়ুয়া। সংবাদ একাংশে স্থানীয় ইউপি মেম্বার আমাকে ইয়াবা ব্যবসায়ী সাজিকে বক্তব্য উপস্থাপন করেছেন, আসলে ঘটনা হল তিনি প্রবাসী বাদল বড়ুয়ার পরিবারে কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আমার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়ে যাচ্ছে। প্রবাসী বাদল বুড়য়ার ভাই অন্তুপ্রু বড়ুয়ার আমার রাস্তা কাটার বিষয়টি নিয়ে স্থানীয় লক্ষীকান্ত মেম্বারকে আমি বিচার দিয়ে থাকি, কিন্তু তিনি বিচার না করে উল্টো আমার বিরুদ্ধে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিচ্ছে।

আজ আমাকে ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে আমার নাম দেখে আমি খুবই মর্মাহত হই। আমি গাড়ির ড্রাইভারী করে কোন রকম সংসার চালিয়ে আসছি। স্থানীয় এক জনপ্রতিনিধি সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে সমাজ ও প্রশাসনের চোখে সন্ত্রাসী ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে ফায়দা লুটার চেষ্টা চালাচ্ছে। আমি উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত ভিত্তিহীন সংবাদে জনসাধারণ, পাঠক ও আইনশৃংখলা বাহিনীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তাই যাচাই বাছাই না করে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
রতন বড়ুয়া
পিতা: অরিন্দ্র বড়ুয়া
সাং : উত্তর ঘুনধুম, নাইক্ষ্যংছড়ি

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer