প্রকাশিত: ১৮/১২/২০২০ ৩:৪৪ পিএম , আপডেট: ১৮/১২/২০২০ ৩:৪৫ পিএম

শাহেদ মিজান
শিশু রোগ হাম-রুবেলার ‘রেডজোন’ হিসেবে সরকারিভাবে ঘোষিত হয়েছে কক্সবাজার জেলা। প্রতি ১০ হাজারে একজন শিশু আক্রান্ত হলে সেই জেলা বা উপজেলাকে সরকারিভাবে ‘রেডজোন ঘোষণা করা হয়। এই সংখ্যা অতিক্রম হওয়ায় কক্সবাজার জেলাকে আনুষ্ঠানিক হাম-রুবেলার রেডজোন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় কর্তৃক জেলা ইপিআই সেন্টারে আয়োজিত হাম-রুবেলা ক্যাম্পেইন সংক্রান্ত এক সাংবাদিক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সৈনম বড়ুয়া জানান, প্রতি পাঁচ বছর পর পর হাম-রুবেলার টিকা দেয়া হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য শিশুদের এই টিকা দেয়া হয়। সর্বশেষ ২০১৪ সালের সারা দেশে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিলো। পাঁচ বছর পর ২০১৯ সালের ফেব্রæয়ারি মাসে এই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা স্থগিত করা হয়।

তিনি জানান, পাঁচ বছর অতিবাহিত হওয়ায় ইতোমধ্যে দেশজুড়ে হাম-রুবেলার জনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। কক্সবাজারে প্রাদুর্ভাব বেড়ে গেছে। গত দুই বছরে এই প্রকোপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে চলে গেছে। পরিসংখ্যান অতিক্রম করায় সরকারিভাবে কক্সবাজার জেলাকে হাম-রুবেলার ‘রেডজোন’ ঘোষণা করা হয়েছে।

তথ্য মতে, ২০১৯ সালের কক্সবাজার জেলায় ৩১২ জন এবং ২০২০ সালে ৪৩৩টি শিশু হাম-রুবেলা আক্রান্ত হয়েছে। তবে একজনেরও মৃত্যু হয়নি।

প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর পর সারা দেশে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন। আগামী ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ছয় সপ্তাহ এই ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনে ছুটির দিন ব্যতিত প্রতিদিন প্রতিটি টিকা কেন্দ্র এবং অস্থায়ীভাবে স্থাপিত টিকা কেন্দ্রগুলোতে টিকা দেয়া হবে। নয় মাস থেকে ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের হাম-রুবেলার এই টিকা দেয়া হবে।

অভিভাবকদের প্রতি স্বাস্থা বিভাগ আহŸান করেছেন, অভিভাবকেরা সচেতন হয়ে অবশ্যই তাদের ৯ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুদের এই টিকা দিবেন। এই টিকা না দিলে শিশুর দীর্ঘ মেয়াদি রোগ প্রতিরোধজনিত সমস্যা দেখা দিতে পারে। এই টিকা নিতে কোনো ঝুঁকি নেই। তবে ব্যথাজনিত কারণে কিছু কিছু শিশুর হালকা জ্বর হতে পারে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer