প্রকাশিত: ০৫/১২/২০২০ ৪:৩১ পিএম , আপডেট: ০৫/১২/২০২০ ৪:৩২ পিএম

আবদুল্লাহ আল আজিজ ::
সকল জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে উখিয়া প্রেসক্লাব নির্বাচন সুষ্টু ভাবে সম্পন্ন হয়েছে। ৫ই ডিসেম্বর শনিবার উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা দুপুর ২টা অবধি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উখিয়া প্রেসক্লাব সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম আনোয়ার হোসাইন (১৩ভোট ) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিক উদ্দিন বাবুল (৮ ভোট), সরওয়ার আলম শাহীন (৫), রফিকুল ইসলাম (৩) এড. আবদুর রহিম (৩) ভোট পেয়ে সহ – সভাপতি নির্বাচিত পদে সাইফুর রহিম শাহীন ও হুমায়ুন কবির জুশান (১৪) ভোট করে পেয়ে উভয় নির্বাচিত হয়েছেন।
এতে লটারির মাধ্যমে দুজন ১ বছর করে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন। সেক্ষেত্রে হুমায়ুন কবির জুশান প্রথম বছর এবং সাইফুর রহিম শাহীন পরবর্তী বছর দায়িত্ব পালন করবেন।

সর্বোচ্চ ২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কমরুদ্দিন মুকুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এইচ সেলিম উল্লাহ ও রতন কান্তি দে। সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমানুল হক বাবুল।

অন্য নির্বাচিতরা হলেন অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী (২২), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : কাজি হুমায়ুন কবির বাচ্চু। দপ্তর সম্পাদক মাহমুদুল হক বাবুল।

সদস্য নির্বাচিত হয়েছেন হানিফ আযাদ (২৬ ভোট ) , ফারুক আহমদ ( ২২ ভোট ), ওবাইদুল হক চৌধুরী (১৯ ভোট ) নুর মুহাম্মদ শিকদার ( ১৮ ভোট)।

নব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাদের প্রতি আস্তা রাখার জন্য।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer