প্রকাশিত: ৩১/০১/২০২২ ৫:৪০ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং, রাজা পালং ও রত্না পালং ইউনিয়নের জন গুরুত্বপূর্ণ রেজুখালে পূর্ব পাইন্যাশিয়া ব্রীজের নির্মাণের উদ্যোগ নিয়েছেন নিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি) ।

সোমবার ( ৩১ জানুয়ারি) ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশলী ও স্থানীয় জনপ্রতিনিধির নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম , উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী , উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রত্না পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা , জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ও উখিয়া প্রেসক্লাব সভাপতি এস এম আনোয়ার।

স্থানীয় জনসাধারণ জানান, বিগত সময়ে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও প্রচন্ড জলোচ্ছ্বাসের তীব্র জোয়ারের পানিতে পূর্ব পাইন্যাশিয়া ব্রীজটি বিধ্বস্ত হয়ে পানিতে তলিয়ে যায় । বাবু দীনেশ বড়ুয়া জানান কাঠ ও বাঁশের সাকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খাল পার হতে হচ্ছে ।

উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান , উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহিন আকতার চৌধুরী ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির আন্তরিক প্রচেষ্টায় বিধ্বস্ত হওয়া ব্রীজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রকৌশলী আরো জানান জলবায়ু পরিবর্তন তহবিলের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রীজটি বাস্তবায়ন করবেন ।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে , দৈর্ঘ্য ৯০ ফুট ও প্রস্হ ৫.৫ মিটার এই ব্রিজের বরাদ্দের প্রাক্কলন ধরা হচ্ছে ৫ থেকে ৬ কোটি টাকা। আগামী জুন মাসে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান অধিকতর গুরুত্ব দিয়ে রেজু খালের উপর পূর্ব পাইন্যাশিয়া ব্রীজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে উপজেলা প্রকৌশলী ও স্থানীয় জনপ্রতিনিধি পশ্চিম রত্না মসজিদ সড়ক পরিদর্শন করেন।

:

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...