প্রকাশিত: ৩০/১১/২০১৯ ৮:৪৯ পিএম

পরকীয়ার অভিযোগে জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করার পর প্রিয়াঙ্কা সরকার (২৭) ও আনোয়ার (৩০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) সকালে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার গোদারিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, আটককৃত আনোয়ার ত্রিশাল উপজেলার আমিয়ান ডাঙ্গুরি গ্রামের মৃত নসর উদ্দিনের ছেলে। তিনি গোদারিয়া গ্রামে তার শ্বশুড়ালয়ে থাকতেন। প্রিয়াঙ্কা এক কন্যা সন্তানের জননী। তিনি কিশোরগঞ্জের বিন্নাটী গ্রামের ফনিন্দ্র সরকারের মেয়ে ও সিঙ্গাপুর প্রবাসী পলব ভৌমিকের স্ত্রী। প্রিয়াঙ্কাও আনোয়ারের শ্বশুড়ের বাসায় ভাড়ায় থাকতেন।

গত মাস খানেক ধরে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠলে আজ শনিবার সকালে ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...