প্রকাশিত: ০৫/০৩/২০২২ ৫:৩৫ পিএম


জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন করার পর কক্সবাজারে দুই পর্যটক শিশুকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে সৈকতে বেড়াতে গিয়ে তারা হারিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ।

উদ্ধার হওয়া শিশুরা হলো- কুমিল্লার বরুড়া থানার বাউকশাহ এলাকার ফয়সাল মিয়ার ছেলে সামী ইসলাম নিহাদ (১০) ও মো. সাইফুল ইসলামের ছেলে আরমান হোসেন সাইদুর (১০)।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে সাইফুল নামে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ওই দুই শিশু আত্মীয়দের সঙ্গে বেড়াতে এসে দুপুর আড়াইটার দিকে কাউকে কিছু না বলে সুগন্ধা গেস্ট হাউস থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি।

পরে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহায়তায় সামী ইসলাম নিহাদকে সুগন্ধা বিচ এলাকা থেকে এবং আরমান হোসেন সাইদুরকে কবিতা চত্বর এলাকা থেকে উদ্ধার করা হয়। এরপর তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer