প্রকাশিত: ১৭/০১/২০২২ ৯:১৩ পিএম

৯০ বছর বয়সে বিয়ে করলেন কুমিল্লার প্রবীন ও বিশিষ্ট আইনজীবী কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে তিনি কয়েকজন আইনজীবীর উপস্থিতিতে বিয়ে করেন। এরই মধ্যে ফেসবুকে নব দম্পতির একটি ছবি ভাইরাল হয়েছে।

মোহাম্মদ ইসমাইলের বড় ছেলে আইনজীবী ইসহাক সিদ্দিকী জানান, কিছু আইনজীবী ও আব্বার সাথের লোকজন তাদের বিয়েতে উপস্থিত ছিলেন বলে জেনেছি। আমাকে ফোন দিয়ে বলা হয়েছিল তাদের রিসিভ করার জন্য। আমরা মেনে নিয়েছি। তবে, বাবা কাকে বিয়ে করেছেন এবং কোথায় বিয়ে করেছেন তা জানেন না বলে জানান বড় ছেলে। ইসহাক সিদ্দিকী বলেন, তার মা অনেক আগে মারা গেছেন।

কুমিল্লা আদালতের এক আইনজীবী জানান, ইসমাইল সাহেব এখনও আদালতে প্র্যাকটিস করেন। অনেক আগে তার স্ত্রী মারা গেছেন। তিনি একাকীত্ব থেকে মুক্তি পেতে বিয়ে করেছেন বলে শুনেছি। অ্যাডভোকেট ইসমাইল হোসেন বলেন, রবিবার সন্ধ্যায় বিয়ে করেছি। আমার নতুন সহধর্মিনী ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। সোমবার বাসায় এসেছি। আমাদের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, মোহাম্মদ ইসমাইল কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবারের নির্বাচিত সাবেক সভাপতি। তার চার ছেলে এবং এক মেয়ে রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...