উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১১/২০২৪ ৬:৪৫ পিএম

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্ত দি‌য়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮১ জন রো‌হিঙ্গা‌কে আটক ক‌রা হয়েছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, জেলার আলীকদম উপজেলায় রোহিঙ্গা অনুপ্রবেশের খবর পাওয়ার পর গতকাল (রবিবার) রাত থেকে অভিযানে নামে স্থানীয় প্রশাসন।

এ সময় সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদ‌ম উপজেলা বাস স্টেশন থেকে ৪২ জন, কানামাঝি ক্যাম্প থেকে ২৪ জন, চক্ষ্যং ইউনিয়ন ব্রিজ থেকে ১৪ জন এবং বিজিবি কর্তৃক ১ জনসহ মোট ৮১ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

সূত্র আরও জানায়, জেলার আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশে করে ৮১ রোহিঙ্গা। তাদের মধ্যে নারী ও শিশু বেশি রয়েছে। তারা বাস স্টেশন এলাকা থেকে বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা প্রশাসনকে খবর জানালে প্রশাসন তাদের আটক করে। পরে স্থানীয় প্রশাসন তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ন দেব জানান, রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় স্থানীয় কেউ জড়িত আছেন কিনা খুঁজে বের করা হবে, সেই সঙ্গে আটক রোহিঙ্গাদের মিয়ানমারে পুশব্যাক করা হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...