প্রকাশিত: ০১/০৭/২০১৭ ৯:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
চলতি বছরের প্রথম ছয় মাসে এক হাজার ৯৮৩টি সড়ক দুর্ঘটনায় দুই হাজার ২৯৭ জন নিহত ও পাঁচ হাজার ৪৮০ জন আহত হয়েছেন। ২০১৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সড়কে এক হাজার ৯৪১ জন নিহত এবং চার হাজার ৭৯৪ জন আহত হন। গত বছরের তুলনায় চলতি বছরে সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বেড়েছে।

১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সারা দেশে বিভিন্ন মহাসড়ক, জাতীয় সড়ক, আন্ত:জেলা সড়ক ও আঞ্চলিক সড়কে এসব প্রাণঘাতি দুর্ঘটনা ঘটে। শনিবার বেসরকারি সংগঠন নৌ-সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির নিয়মিত জরিপ ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। ২২টি জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক সংবাদপত্র এবং আটটি অনলাইন নিউজপোর্টাল ও সংবাদ সংস্থার তথ্য-উপাত্তের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে ২৬৫টি দুর্ঘটনায় ৩৪ নারী ও ৪২ শিশুসহ ৩৩৩ জন নিহত এবং ৬৩২ জন আহত হন। এর মধ্যে ২৩ জুন ঈদুল ফিতরের ছুটির প্রথমদিন থেকে ৩০ জুন পর্যন্ত আটদিনে ৭৩টি দুর্ঘটনায় ১১ নারী ও ১৫ শিশুসহ ১২০ জনের প্রাণহানি ঘটে। আর আহত হন ২২৬ জন। তবে ঈদ-যাতায়াত ব্যবস্থাপনা ও প্রাকৃতিক আবহাওয়া তুলনামূলক ভালো থাকায় এ বছর ঈদের ছুটিতে দুর্ঘটনা ও প্রাণহানি কম ঘটেছে বলে জাতীয় কমিটির পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।

তবে, গত বছরের তুলনায় চলতি বছর সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০১৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এক হাজার ৮২৬টি দুর্ঘটনায় ২৬২ নারী ও ২৬১ শিশুসহ এক হাজার ৯৪১ জন নিহত এবং চার হাজার ৭৯৪ জন আহত হন। আর এ বছর প্রথম ছয় মাসে ৯৮৩টি সড়ক দুর্ঘটনায় ২৯২ নারী ও ৩১৫ শিশুসহ দুই হাজার ২৯৭ জন নিহত ও পাঁচ হাজার ৪৮০ জন আহত হন। এই হিসেবে দুর্ঘটনা ও নিহতের হার যথাক্রমে ৮ দশমিক ৬ শতাংশ ও ১৮ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer