উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৪/২০২৩ ৩:৩৯ পিএম

কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে ২০১৭ সাল থেকে চলতি বছরের এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত ১৫৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সর্বশেষ শনিবার (১৫ এপ্রিল) উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে রওশন আলী নামে এক রোহিঙ্গা নেতা (সাব মাঝি) নিহত হয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উখিয়ার বালুখালী ১৩ নম্বর ক্যাম্পের ই-২ ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৮-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ।

রওশন আলী ওই ক্যাম্পের জালাল আহমেদের ছেলে এবং ওই ব্লকের সাব মাঝি তথা উপনেতা।

সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, রওশন আলী বিকেলে তার ক্যাম্পে নিত্যদিনের কাজে বাজারে অবস্থান করছিলেন। এ সময় ৬-৭ জন রোহিঙ্গা সন্ত্রাসী তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় তার পেটে ছুরিকাঘাত করে। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। মরদেহ উখিয়া থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। অপরাধীদের ধরতে ক্যাম্পে কাজ করছে পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১৩০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এরসঙ্গে চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ২৫টি হত্যাকাণ্ড হয়েছে। এ ছাড়া এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন আরসার ২ নেতা।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...