প্রকাশিত: ২০/০৩/২০২২ ৬:২২ পিএম , আপডেট: ২০/০৩/২০২২ ৬:২২ পিএম

দুর্নীতি ও অর্থ আত্মসাতের মোট ছয়টি নির্দিষ্ট অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মুখোমুখি হয়েছিলেন কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

রোববার (২০ মার্চ) দুপুর ১টা থেকে পৌনে ৫টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা দুদকের প্রধান কার্যালয়ে উপ-পরিচালক আলী আকবর তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এড়িয়ে যান মজিবুর রহমান। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি ছিলেন নিশ্চুপ। পরে সাদা রংয়ের একটি গাড়িতে দুদক কার্যালয় ত্যাগ করেন তিনি।

এ বিষয়ে দুদক কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দুদক সূত্রে জানা যায়, মো. মজিবুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

অভিযোগের মধ্যে রয়েছে, কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের সরকারি খাস জমির ওপর ৬০টি দোকান ঘর ও ১২ নম্বর ওয়ার্ডের কলাতলীর সরকারি খাস জমিতে কাঁচা ভবন নিৰ্মাণ; ব্যক্তি মালিকানাধীন ১০টি হোটেল ও রিসোর্ট দখল ও অর্থ উত্তোলন, অনিয়মের মাধ্যমে কক্সবাজার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের জমি অধিগ্রহণে অর্থ উত্তোলন; ২৬টি মেগা প্রকল্পের জমি অধিগ্রহণে উৎকোচ গ্রহণ; উৎকোচ গ্রহণপূর্বক কক্সবাজারে দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের নির্বাচনে মনোনয়ন বাণিজ্য এবং কক্সবাজার পৌরসভার ৪৪টি উন্নয়নমূলক কাজ থেকে ১০ শতাংশ সুদ গ্রহণসহ সরকারি অর্থ সম্পত্তি আত্মসাৎ। সুত্র; ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...