ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০১/২০২৪ ৯:৫৯ এএম

সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে মিল স্পেশালিস্ট (এমআইএস) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

পদের নাম: মিল স্পেশালিস্ট (এমআইএস)

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, পরিসংখ্যান বা কম্পিউটার সায়েন্স বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

কোনো উন্নয়ন সংস্থার সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৬০ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন: মাসিক বেতন ৬২,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই  লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেটসহ এই recruitment.bgd@concern.net ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। ই–মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২ ফেব্রুয়ারি ২০২৪।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ চাকরি

 

নিয়োগ দেবে কারিতাস এনজিও, বয়স ৪০ হলেও আবেদন করুন

কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে জনবল ...