ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৬/২০২৩ ৯:৫৮ এএম

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি জনপদে অপহরণকারীদের দৌরাত্ম্য থামছে না। তিন বন্ধুকে অপহরণ করে খুনের ঘটনার রেশ না কাটতেই এবার এক রোহিঙ্গা যুবকের কবজি বিচ্ছিন্ন করল অপহরণকারীরা। এর আগে ওই যুবকসহ পাঁচ রোহিঙ্গাকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়।

তিনি টেকনাফ হ্নীলা আলী খালী রোহিঙ্গা ক্যাম্পের শামসুল আলমের পুত্র। অপহরণকারীরা তার বামহাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২ জুন পাহাড়ি সন্ত্রাসীরা হ্নীলা আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়া সংলগ্ন দোকান থেকে পাঁচ রোহিঙ্গাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে।

আব্দুল হালিম বলেন, শনিবার সন্ধ্যার পর অপহৃত জাহাঙ্গীর আলমকে হাতের কবজি কেটে ছেড়ে দেয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, অপহরণকারীরা একজনকে কবজি কেটে ছেড়ে দিলেও অপর চারজনকে ছেড়ে দেয়নি। তাদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...