প্রকাশিত: ১৪/১০/২০১৮ ২:০৮ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা টেকনাফ থেকে প্রতিনিয়ত বাড়ছে ইয়াবা পাচার। ইয়াবা পাচারকারীদের দমনে সরকার নানা পদক্ষেপ নিলেও কার্যকর কোনো কিছুই হয়নি। বরং ক্রমান্বয়ে বেড়েছে ইয়াবা পাচার।

র‌্যাবের গত ৫ মাসের অভিযানে উদ্ধার হয়েছে ১৬ লাখ ৭১ হাজার ৮৬৮ পিস ইয়াবা। যার আনুমানিক বাজারমূল্য ৬৬ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার দুইশ টাকা।

এরমধ্যে সেপ্টেম্বর মাসে ৫ লাখ ৩৯ হাজার ২১৩ পিস, আগস্টে ৬ লাখ ২৫ হাজার ৫৬৫ পিস, জুলাই মাসে ১ লাখ ৬৮ হাজার ৯১৮ পিস, জুন মাসে ২৩ হাজার ৬০০ পিস ও মে মাসে ৩ লাখ ১৮ হাজার ৫৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি গ্রেফতার হয়েছে ১৫৮ জন।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান।

তিনি জানান, এ ব্যাপারে র‌্যাব গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে অভিযান বৃদ্ধি করেছে।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer