উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ১:২৭ পিএম

কক্সবাজারের রামুতে ৪ কোটি ৯৫ লাখ টাকার আইসসহ এক ইজিবাইক চালককে গ্রেফতার করেছে বিজিবি।

শনিবার (১৫ জুন) এই অভিযান চালানো হয়। রোববার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

বিজিবি জানায়, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

যার অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টের দক্ষিণ দিকে ধুরুমখালী ব্রিজের ওপর একটি ইজিবাইক থামানো হয়।

এ সময় ইজিবাইকের চালককে অবৈধ কোনো মালামাল আছে কি না জিজ্ঞাসা করা হলে সে অস্বীকার করে। পরবর্তীতে তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ৯৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। সেইসঙ্গে গ্রেফতার করা হয় ওই ইজিবাইকচালক মো. রাসেলকে। সে উখিয়া বালুখালী ময়নার ঘোনা এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে।

আটক আসামিকে ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...

দুর্ঘটনারোধে প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান ...

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ...