প্রকাশিত: ২৮/০৭/২০২১ ৭:৪২ পিএম , আপডেট: ২৮/০৭/২০২১ ৭:৪৩ পিএম

‘৫ আগস্টের পর আর লকডাউন থাকবে না’ বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে উদ্ধৃতি দিয়ে কিছু গণমাধ্যমে প্রচারিত হওয়া সংবাদের ব্যাখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ব্যাখ্যায় বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করে কয়েকটি মিডিয়ায় একটি নিউজ যাচ্ছে যে ‘৫ আগস্টের পর আর লকডাউন দেওয়া হবে না’। প্রকৃতপক্ষে মন্ত্রী এ ধরনের কোনো কথা বলেননি।

আজ বুধবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য বলা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে ‘কভিড-১৯ প্রতিরোধকল্পে আরোপিত বিধি-নিষেধের কার্যক্রম পর্যালোচনা ও কডিড-১৯ প্রতিরোধক টিকাদান কার্যক্রম জোরদারকরণ’ বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে চলমান লকডাউন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে সিদ্ধান্ত এমন এসেছে আমাদের যে লকডাউন চলছে তা ৫ আগস্ট পর্যন্ত চলতে থাকবে। যদিও আমাদের শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আমরা সেই রিকোয়েস্ট বোধহয় রাখতে পারছি না। লকডাউন ৫ আগস্ট পর্যন্ত চলবে। অন্যান্য দেশের মতো সংক্রমণ ধীরে ধীরে কমবে বলে আমরা আশা করছি। আমাদের কাছে যে টিকা এসেছে সেগুলোর কার্যক্রম চলবে, পরবর্তীতে যে টিকা আসবে সেটার ব্যবহার পরবর্তী সময়ে করব।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...