সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ...


৫৯ বছর শিক্ষকতা শেষে অবসর নিলেন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহেদুল ইসলাম। আজ সোমবার তিনি অবসরজনিত বিদায় গ্রহণ করেন। শিক্ষকতা জীবনে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। এর মধ্যে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে টানা ৩৪ বছর শিক্ষকতা করেন তিনি।
জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এই শিক্ষক সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন শিক্ষা বিস্তারে কাজ করে গেছেন। অবসর উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সহকর্মী, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁকে শুভেচ্ছা ও সম্মান জানান।
শিক্ষাজীবনে তাঁর অবদান শিক্ষার্থীদের মাঝে আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত