উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১১/২০২২ ৯:৫৬ এএম

৫৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার সাহেদ প্যালেসে মাসুদ অরুণ ও আমেনা খাতুনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য ও নিকটতম রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।

মাসুদ অরুণ মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, ভাষা সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আহম্মদ আলীর বড় ছেলে। তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। ২০০১ সালে বিএনপি সরকারের আমলে মেহেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে, নববধূ আমেনা খাতুন চুয়াডাঙ্গার আসমানখালী এলাকার বন্দরভিটা গ্রামের মৃত মহাম্মদ আলীর মেয়ে। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

দীর্ঘ ৫৮ বছর বয়সে বিয়ের বিষয়টি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই মেহেরপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মাসুদ অরুণের নতুন দাম্পত্য জীবনের শুভ কামনা জানিয়েছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...