প্রকাশিত: ২০/০২/২০২২ ১০:১৮ এএম

আশরাফ আলী ৬২ বছর বয়স। সিদ্ধান্ত ছিলো সারাজীবন অবিবাহিত থাকবেন। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তের পরির্বতন আনেন তিনি। প্রেমে পড়েন ৫৪ বছর বয়সী বানু বেগম। অবশেষে বিয়ে পর্যন্ত গড়াল তাদের সর্ম্পক। এক হাজার মানুষের উপস্থিতিতে এক লাখ এক টাকা দেনমোহরে প্রেমিকাকে বিয়ে করেন আশরাফ আলী বেপারী।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার ‍ইউনিয়নের সোনাহার গ্রামের শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে এই বিয়ে সম্পন্ন হয়। বানু বেগমের ঘরে ‍এক কন্যা সন্তান থাকলেও আশরাফ ‍আলী ছিলেন অবিবাহিত।

চাখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল হক টুকু বলেন, সোনাহার গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আশরাফ ‍আলী বৃদ্ধ বয়সে বেশ একাকীত্বের জীবন কাটাতেন। পরে তিনি এই নিঃসঙ্গতা কাটাতে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বানু বেগমের স্বামী মারা যাওয়ার পর মেয়ে ও মেয়ে জামাইয়ের সঙ্গে থাকলেও নিঃসঙ্গ জীবন কাটাতেন। এ অবস্থায় তিনিও বিয়ে করার সিদ্ধান্ত নেন। ‍এর মধ্যে ‍তাদের দুই জনের প্রেমের সম্পর্ক গড়ে ‍উঠলে অবশেষে পরিবারের সম্মতিতে শনিবার রাতে খুব ঘটা করেই বিয়ে সম্পন্ন হয়। ‍এমন ‍আয়োজন এলাকাবাসীকে কৌতূহলী করে তোলেন। ফলে অনেক লোক এসে ভিড় জমান বিয়ে বাড়িতে।

চেয়ারম্যান বলেন, বিয়েতে অন্তত ১ হাজার গ্রামবাসী উপস্থিত ছিলেন এবং বেশ ধুমধাম করেই বিয়ের কাজ সম্পন্ন হয়

পাঠকের মতামত

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...
Single Page Footer