প্রকাশিত: ০১/১১/২০১৯ ৭:২২ পিএম

৪১৪ জন রোহিঙ্গা বাংলাদেশ থেকে স্বেচ্ছায় নিজদেশে ফিরে গেছে বলে দাবি করেছে মিয়ানমার। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকার মিয়ানমার দূতাবাস। রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছে দেশটি।

মিয়ানমার দূতাবাসের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, শুক্রবার (১ নভেম্বর ) রাখাইনে ১৭ জন রোহিঙ্গা ফিরে গেছেন। রাখাইনের টং পিয়ো লেটো রিসিপশন সেন্টারে তাদের স্বাগত জানিয়েছে মিয়ানমার। এছাড়া দেশটির দাবি, ৩১ অক্টোবর ৪৬ জন রোহিঙ্গা রাখাইনে ফিরে গেছে।

মিয়ানমার দাবি করে, এ নিয়ে মোট ৪১৪ জন রোহিঙ্গা রাখাইনে ফিরে গেছে।

এদিকে বাংলাদেশ বা জাতিসংঘ এখনও রোহিঙ্গাদের ফিরে যাওয়া দাবির বিষয়ে অবহিত নয়। কীভাবে এসব রোহিঙ্গারা সেখানে যাচ্ছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এ জন্য মিয়ানমারের দাবি নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি।

বৃহস্পতিবার এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছিলেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়ে মিয়ানমারের দাবি যাচাই-বাছাই করে গণমাধ্যমকে জানানো হবে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...