ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/১১/২০২৩ ৮:২৭ এএম

চাঁপাইনবাবগঞ্জের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় রাস্তায় ৪০ লাখ টাকা কুড়িয়ে পেয়েছেন মাওলানা আবদুল বাসির নামে এক ব্যক্তি। তিনি চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় বাসিন্দা ও নিউমার্কেট জামে মসজিদের ইমাম। তিনি তাফসিরও করেন।

কুড়িয়ে পাওয়া টাকার মালিকের সন্ধানে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুকে দেওয়া একটি পোস্টে লেখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, কিছু দিন আগে রাতে চাঁপাইনবাবগঞ্জ নতুন ট্রাক টার্মিনাল সংলগ্ন রোডে প্রায় ৪০ লক্ষাধিক টাকা পড়ে পাওয়া গেছে। এই টাকা যার হবে, তিনি উপযুক্ত প্রমাণ সহকারে একটি নম্বর দিয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।’

মাওলানা আবদুল বাসির সংবাদমাধ্যমকে বলেন, ‘কিছুদিন আগে প্রায় ৪০ লাখ টাকা রাস্তায় পাওয়া গেছে। টাকার মালিক খুঁজে না পেয়ে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। আমি তাফসির করতে জেলার বাইরে অবস্থান করছি। আগামীকাল সোমবার টাকাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, টাকা পড়ে যাওয়া বা হারিয়ে গেছে—এমন কোনো ব্যক্তি থানায় অভিযোগ করেনি। টাকা ফেরত দিলে পরবর্তীকলে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...