উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০৪/২০২৪ ৩:৩২ এএম

টেকনাফের হোয়াইক্যং হারাংখালী পাহাড়ি এলাকায় মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে অপহৃত স্কুল শিক্ষক রবিউল আলম। তিনি টেকনাফের দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ।

রবিবার (৩১ মার্চ) রাত ১১ টার সময় টেকনাফের হোয়াইক্যং হারাংখালী পাহাড়ে অপহরণকারীরা ৩ লাখ টাকার মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয় তাকে।

বিষয়টি নিশ্চিত করেন অপহৃতের ছোট ভাই সাইফুল ইসলাম। তিনি বলেন, রাত ১২ টার সময় টেকনাফের হোয়াইক্যং হারাংখালী পাহাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ নিয়ে আমার ভাইকে ছেড়ে দিয়েছে।

গতকাল শনিবার রাত ৮ টার দিকে শিক্ষক রবিউল বাপের বাড়ি যাওয়ার সময় টমটমের গতিরোধ করে অহরণকারীরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়।

অপহৃত রবিউলের ভাই সাইফুল ইসলাম বলেন, ‘সর্বশেষ সকালে ফোন করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে ডাকাতরা। নয়তো আমার ভাইকে মেরে ফেলা হবে। সর্বশেষ ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন তার স্বজনেরা। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer