ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৪/২০২৪ ২:০১ পিএম

ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও উৎসবমুখর পরিবেশে জেলায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল হক।

নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান ও পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ ও নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এরপর ছোট-বড় সকলে কোলাকুলিতে মেতে উঠে। এসময় সবার কণ্ঠে ধ্বনিত হয় ঈদ মোবারক….ঈদ মোবারক।

কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ও পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে প্রায় ৩০ হাজার মানুষ নামাজ আদায় করে। সকাল ৯ টায় অনুষ্ঠিত হয় ঈদের দ্বিতীয় জামাত। বিভিন্ন মহল্লার মসজিদেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও জেলখানায় উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়।

হিৎসা বিদ্বেষ ভুলে ঈদ নিয়ে এসেছে খুশির বারতা। বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতসহ পর্যটন স্পটগুলোতে বিপুল দর্শনার্থী এবং পর্যটকের সমাগম ঘটে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...