প্রকাশিত: ২৫/১০/২০১৯ ৪:২০ পিএম

ফেনীর ফুলগাজী থেকে তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার হাড়িপুস্করনী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নেজস্লে চি নেডু নওয়াকুরি, লুটান্না সামিউল এনাকেউ, সানডে ইবোনাদি ইডোন।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় খেজুরিয়া বিওপির টহলদল। অভিযানে ভারতে প্রবেশের সময় ৩ নাইজেরিয়ার নাগরিককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ ডলার, ১৩ হাজার ভারতীয় রুপি, একটি ল্যাপটপ, একটি স্যামসাং জে সেভেন মোবাইল, একটি অপ্পো মোবাইল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের সঙ্গে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। দুই নাইজেরিয়ান তাদের মূল পাসপোর্ট দেখাতে পারেননি। পরে আটককৃতদের ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...