প্রকাশিত: ২১/০২/২০১৯ ৫:১১ পিএম , আপডেট: ২১/০২/২০১৯ ৭:০০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের হামলায় ৩ জার্মান সাংবাদিক ও পুলিশসহ ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুতুপালং ক্যাম্প-১ ইস্টের লম্বাশিয়া বাজারে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৩ জন জার্মান সাংবাদিক ও একজন বাংলাদেশি দোভাষী, গাড়িচালক ও পুলিশ রয়েছেন।

উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, জার্মান সাংবাদিকরা ক্যাম্প-৪ এক্সটেনশন থেকে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে লম্বাশিয়ায় বাজারে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। রোহিঙ্গাদের হাত থেকে সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে জাকির হোসেন নামে এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানাতে পারেননি ওসি।

তিনি জানান, রোহিঙ্গারা বিদেশিদের ব্যবহৃত গাড়ি ভাঙচুর ও তাদের কাছে থাকা ক্যামেরা, কাগজপত্রসহ (পাসপোর্ট) জিনিসপত্র ছিনিয়ে নেয়। আহতদের উদ্ধার করে সেনা ক্যাম্পের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ওসি জানান, রোহিঙ্গাদের হামলায় আহত জার্মান সংবাদিকরা হলেন- ইয়োচো লিওলি, এস্ট্যাটিউ এপল ও গ্রান্ডস স্ট্যাফু। অন্যরা বাংলাদেশি দোভাষী মোঃ সিহাব উদ্দিন (৪১) ও গাড়িচালক নবীউল আলম (৩০)। ওসি মো. খায়ের বলেন, হামলাকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...