প্রকাশিত: ০৬/০১/২০১৯ ৭:৫৫ এএম

জসিম মাহমুদ :
টেকনাফ শাহ পরীর দ্বীপের জেলেদের জালে গতকাল শনিবার দুপুরে ধরা পড়েছে ৩১ কেজি ওজনের একটি পোয়া মাছ। স্থানীয় লোকজন একে বলে ‘কালা পোয়া’। তবে এটি বেশি পরিচিত রূপালি পোয়া নামে।
পরে বিকাল সাড়ে ৪টার দিকে মাছটি নিয়ে ট্রলারটি শাহ পরীর দ্বীপ জেটি ঘাঁটে এসে পৌঁছালে উৎসুক মানুষ দেখতে ভিড় জমায়।
টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার জেলে আব্দুস শুক্কুর মাঝির জালে পুরুষ প্রজাতির মাছটি ধরা পড়ে।
তিনি বলেন, দুপুরের দিকে কয়েকজন জেলে শাহপরীর দ্বীপের উল্টো পাশে বঙ্গোপসাগরে জাল ফেলেন। ১০জন জেলে প্রায় আধা ঘণ্টা ধরে জালটি টেনে তুললে ওই জালে অন্যান্য মাছের সঙ্গে উঠে আসে বড় ওই পোপা মাছটি।
আব্দুস শুক্কুর বলেন, তার জালে এত বড় মাছ আগে কখনো জালে ধরা পড়েনি। মাছটি পেয়ে সবাই খুশি। বড় মাছের খবর পেয়ে কয়েকজন ব্যবসায়ী ঘাটে ভিড় করেন। মাছের দাম হাঁকা হয় তিন লাখ টাকা। পরে একই এলাকার আব্দুস শুক্কুর নামে একজন বোটের মালিক মাছটি ২ লাখ ৩৫ হাজার টাকায় কিনে নেন। পরে তিনি ওই মাছটি কক্সবাজার নিয়ে যান। সেখানে তিনি মাছটির দাম চার লাখ টাকা হাকাঁলেও পরে আড়াই লাখ টাকায় বিক্রয় করেন। তবে মাছের চেয়ে মাছের পেটে থাকা পটকার দাম বেশি হওয়ায় এত দাম উঠেছে। এই মাছে এক কেজির বেশি পটকা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
মাছ ব্যবসায়ী আলী আহমদ বলেন, এখন প্রায় সময় কালো পোয়া মাছ ধরা পড়েছে। এর পটকা থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রপ্তানি হয়। তাই এর এত দাম। শুকনা প্রতি কেজি পটকার (স্থানীয় নাম ফর্দানা) দাম প্রায় তিন লাখ টাকা।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পোয়া মাছের পটকার দাম অনেক বেশি। তাই জেলেদের কাছে পুরুষ পোয়া মাছের কদর বেশি। এটি রূপালি পোয়া।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer