প্রকাশিত: ১৪/০৫/২০২০ ৬:৫৫ পিএম

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া দুই রোহিঙ্গার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে রোহিঙ্গা ক্যাম্পের কেউ করোনায় আক্রান্ত হননি।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।

তবে আক্রান্ত রোহিঙ্গারা কোন ক্যাম্পের বাসিন্দা তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, বৃহস্পতিবার ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের করোনা পজেটিভ আসে। সেখানে দুইজন রোহিঙ্গা রয়েছেন।

উল্লেখ্য, কক্সবাজারে করোনায় মোট আক্রান্ত ১২৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন। মারা গেছেন ১ জন। আর বৃহস্পতিবারই প্রথম দুই রোহিঙ্গার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...