প্রকাশিত: ২৬/০২/২০২২ ৯:২৬ এএম


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি কক্সবাজার আসছেন আজ। ২ দিনের সফরে তিনি আজ শনিবার দুপুর ১২ টার ৪০ মিনিটে বিমানযোগে কক্সবাজার এসে পৌছবেন। সেখান থেকে হোটেল সায়মনে মধ্যহ্ন বিরতি শেষে বেলা আড়াইটাই কক্সবাজার শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়ে শেখ কামাল ফুটবল ও ক্রিকেট স্টেডিয়াম এর ডিপিপি প্রণয়নের বিষয়ে সরজমিনে পরিদর্শন করবেন। পর দিন রবিবার বেলা ১২ টায় হোটেল বেষ্ট ওয়াষ্টার্নে কক্সবাজার শেখ কামাল ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের বিষয়ে অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। বেলা ৩ টায় শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট বালক অর্নূধ ১৫ ও শেখ রাসেল বীচ ফুটবল বালিকা এর উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত থাকবেন। পরে সড়ক পথে চট্টগ্রাম যাবেন প্রতিমন্ত্রী। একই দিনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন কক্সবাজার আসবেন। তিনিও বিভিন্ন অনুষ্টানে অংশ গ্রহন করবেন বলে মন্ত্রী এবং সচিবের একান্ত সচিবগন প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer