প্রকাশিত: ২৭/০৭/২০১৭ ১:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৮ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
সোয়া ২ কোটি টাকা মুল্যের ৭৯ হাজার ২৭৩ পিস ইয়াবাসহ টেকনাফের নাজিরপাড়া সীমান্ত থেকে মিয়ানমার নাগরিক ২ জন ইয়াবা পাচারকারীকে আটক করেছে বিজিবি। ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে নিজ দখলে রাখা এবং অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ধৃত আসামীদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের এবং উদ্ধারকৃত ইয়াবাসহ থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার দলিয়াপাড়া গ্রামের বাসিন্দা আবুল বশরের পুত্র জুনায়েদ (২০) এবং নূরুল আলমের পুত্র মোহাম্মদ জোহার (৩০)।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান ‘বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাবরাং ইউপিস্থ নাজিরপাড়া নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির হাবিলদার মোঃ লুৎফর রহমান, বিজিবিএম, পিবিজিএমএস নেতৃত্বে একটি বিশেষ টহল দল ২৬ জুলাই রাতে বর্ণিত স্থানে গমন করতঃ নাফ নদীর পার্শ্ববর্তী কেওড়া বাগানে ওঁৎ পেতে থাকে। টহল দল মায়ানমার হতে একটি নৌকা বাংলাদেশের দিকে আসতে দেখে নদীর কিনারায় আসার জন্য অপেক্ষারত থাকে। পরবর্তীতে নৌকাটি নদীর কিনারায় আসা মাত্রই টহলদল নৌকায় আরোহিত দুইজন ব্যক্তিকে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারীরা নৌকাটি ইউটার্ন করে মায়ানমারের দিকে গমনের প্রাক্কালে নৌকাটি ডুবে যায়। এমতাবস্থায় দমদমিয়া বিওপির সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অপর একটি টহলদল স্পীড বোট নিয়ে ধাওয়া করে ইয়াবা পাচারকারী দুইজন মায়ানমার নাগরিককে নদী হতে উদ্ধার করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ধৃত আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী নৌকা ডুবে যাওয়া এলাকায় ব্যাপক তল্লাশী চালিয়ে ২ কোটি ৩৭ লক্ষ ৮১ হাজার ৯০০ টাকা মূল্যমানের ৭৯ হাজার ২৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে নিজ দখলে রাখা এবং অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ধৃত আসামীদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের এবং উদ্ধারকৃত ইয়াবাসহ থানায় সোপর্দ করা হয়েছে’।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...