উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০২/২০২৫ ৭:৪০ এএম

মাছ শিকারকালে নাফ নদ থেকে ধরে নিয়ে যাওয়া ২৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল বৃহস্পতিবার বিকেলে টেকনাফ জেটি ঘাটে জেলেরা ফেরত আসেন। পরে ফেরত আসা জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করে বিজিবি।

টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে নাফ নদ ও সাগরে বিভিন্ন সময় মাছ শিকার করতে গেলে আরকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জেলেদের ফেরত আনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাফ নদে মাছ শিকারের সময় বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন ওই জেলেরা। এসময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন সময় নৌকাসহ ২৯ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। পরে বিজিবি তাদের সাথে যোগাযোগ করে। এক পর্যায়ে সমঝোতার মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে আটকা পড়া ২৯জন জেলেকে ফেরত আনা হয়।

ফেরত আসা জেলে কবির আহমেদ জানান, গত বৃহস্পতিবার নৌকা নিয়ে শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া ও বাংলাদেশ সীমানা থেকে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

জেলেরা জানান, ছেড়ে দেয়ার আগে আরাকান আর্মি জেলেদের শর্ত বেধে দিয়ে কাগজে টিপসই নেয়। তাদের সীমান্তে মাছ শিকার না করতে আহ্বান জানায়।

এ বিষয়ে নৌকার মালিক বদিউর রহমান বলেন, গত বৃহস্পতিবার সাগর থেকে মাছ শিকার করে নাফ নদী দিয়ে ফেরার সময় নৌকাসহ ১৯ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। অবশেষে বিজিবির প্রচেষ্টায় এক সপ্তাহ পর জেলেদের ফেরত আনা হয়েছে। তবে জেলেদের ব্যবহৃত ১৭টি নৌকা আর জালগুলো ফেরত দেয়নি। নাফনদী ও সাগরে এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...