উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ৩:১২ পিএম , আপডেট: ১৫/০৩/২০২৪ ৪:৩৪ পিএম

এ উপলক্ষে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা ও উপজেলা নির্বাচন অফিস। ১৩ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এ’ বিধি ১০ অনুযায়ী ঈদগাঁও উপজেলার ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করার ইচ্ছুকদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৪ মার্চ হতে ২৮ মার্চ সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (ছুটির দিনসহ) মনোনয়নপত্র গ্রহণ করা যাবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীনের সই করা গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিটার্নিং অফিসারের নিকট ২৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাচাইয়ের শেষ দিন ১ এপ্রিল, মনোনয়নপত্র বাচাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ৫ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৮ এপ্রিল।

প্রতীক বরাদ্দ হবে ৯ এপ্রিল। ২৮ এপ্রিল কাঙ্ক্ষিত ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হবে। এ উপলক্ষে নানা প্রস্তুতি শুরু করেছে ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সুফিয়ান।

তিনি জানান, পোকখালী, ঈদগাঁও, জালালাবাদ ইউনিয়নে নিজেই রিটার্নিং কর্মকর্তা থাকবে। এছাড়া ইসলামাপুর-ইসলামাবাদ ইউনিয়নের জন্য রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম মহীউদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ঈদগাঁওবাসীর বহুল প্রত্যাশিত ৫ ইউপি নির্বাচন সুন্দর, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে সবাই সহযোগিতা করবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...