উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০৩/২০২৩ ১০:২০ এএম

চলতি রমজানের ২৭ তারিখ দেয়া হবে কক্সবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হিরকজয়ন্তীর আয় – ব্যয় এর হিসাব। এই লক্ষ্যে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চলতি রমজানের ২৬ তারিখ অথবা ২৭ তারিখ আয় – ব্যয় এর হিসাব চুড়ান্ত করবে।

বুধবার সন্ধ্যায় হিরকজয়ন্তীর অস্থায়ী কার্যালয় কক্সবাজার পৌরসভার হল রুমে আয়োজিত সভায় এ বিয়ষটি জানান কক্সবাজার সরকারি কলেজের হিরকজয়ন্তী আয়োজন কমিটির আহবায়ক মেয়র মুজিবুর রহমান।

কমিটির সদস্যরা হলেন, মাহমুদুল হক চৌধুরী, এডভোকেট তাপস রক্ষিত, এম এ হাসেম, জাহেদ সরওয়ার সোহেল, নুরুল আজিম কনক, ওয়ালিদ, রনি।

মেয়র মুজিবুর রহমান বলেন, কিছু লোক কক্সবাজার সরকারি কলেজের এতো সুন্দর আয়োজনটি নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছিলো। কিন্তু তারা সফল হয়নি, অনুষ্ঠান সফল হয়েছে।

মেয়র বলেন, জামায়াত- শিবির ও বিএনপির কিছুলোক হিরকজয়ন্তী অনুষ্ঠান নিয়ে ফেইসবুকে ভুয়া, ভিত্তিহীন তথ্য ছড়িয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মাহমুদুল হক চৌধুরী, রেজাউল করিম, সাংবাদিক মাহবুবুর রহমান,এম এ হাসেম, এড. তাপস রক্ষিত, নুরুল আজিম কনক, মির্জা রুমেল, ওয়ালিদ, রনিসহ অন্যান্যরা। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...