প্রকাশিত: ০৭/১২/২০২১ ৯:১৬ পিএম


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ১০০ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৯ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে ৯১ জন। তারমধ্যে শুধু কক্সবাজার জেলাই রয়েছেন ৭৭ জন ডেঙ্গু রোগী। রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২৮ জন। সরকারি হিসাবে, ডিসেম্বরের ৭ দিনে ৫৫৭ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন, দেশে অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ১০০ জন। এর মধ্যে ডিসেম্বরে ২ জন, নভেম্বরে ৭ জন, অক্টোবরে মারা গেছেন ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন এবং জুলাইতে ১২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। উখিয়া নিউজ ডটকম

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৯১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২৫৬ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১৮০ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৭৬ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ২৭ হাজার ৭৭৯ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৭ হাজার ৪২৩ জন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...