প্রকাশিত: ১৩/১০/২০১৯ ৭:১৩ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক রোহিঙ্গা নারীর নাম রহিমা খাতুন (৫৩)। উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়াকাটা এলাকা থেকে আজ রবিবার (১৩ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়। রহিমা খাতুন টেকনাফ জাদিমুরা শালবাগান ২৬ নম্বর শরণার্থী শিবিরের মরহুম হোছনের স্ত্রী।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, ইয়াবার একটি বড় চালান হ্নীলার জালিয়াকাটা এলাকা থেকে ইউনিয়নের আলীখালী গ্রামে পাচার হতে পারে এমন তথ্যে ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এজন্য কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলার জালিয়াকাটা মাদ্রাসা সংলগ্ন এলাকায় সড়কের ওপর বিজিবি সদস্যরা অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

এ সময় রহিমা খাতুন হেঁটে চেকপোস্ট পার হওয়ার সময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাকে তল্লাশি করে। পরে তার কাছ থেকে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফয়সাল হাসান খান আরো বলেন, আটক রোহিঙ্গা নারীকে টেকনাফ থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...