ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/১২/২০২৩ ৯:৪২ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুক্রবার এবং শনিবার ছাড়া আগামী বছর মোট ছুটি থাকবে ৬০ দিন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রমযান, ঈদুল ফিতর, জাতীয় শিশু দিবস, বাংলা নববর্ষসহ আরও কয়েকটি ছুটি মিলে ১২ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত একসাথে মোট ২১ দিন ছুটি থাকবে। ১৩ জনু থেকে ২৩ জুন পর্যন্ত ৭ দিন গ্রীষ্মকালীন ছুটি থাকবে। ১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৫ দিন দুর্গাপূজা এবং ১২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ১০ দিন শীতকালীন ছুটি থাকবে। বাকি ২৭ দিন সরকারি ও অন্যান্য ছুটি ভোগ করবে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা।

ধর্মীয় উৎসবের ছুটিগুলো চাঁদ দেখার ওপর নির্ভর করবে। জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় স্কুল পর্যায়ে পালন করতে হবে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা বা উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে কাটানো করা যাবে।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...