প্রকাশিত: ০১/০১/২০২২ ৯:২৩ এএম , আপডেট: ০১/০১/২০২২ ৯:৩২ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
২০২১ সালের শেষ দিনে শুক্রবার ৩১ ডিসেম্বর কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৭০ জনের নমুনা টেস্ট করে ৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। বাকী ৪৬৫ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার ৩১ ডিসেম্বর করোনা শনাক্ত হওয়া ৫ জন রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১ জন, টেকনাফ উপজেলায় ১ জন, মহেশখালী উপজেলায় ১ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২ জন রয়েছে।

এদিকে, গত ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত একটানা ৬ দিন কক্সবাজারে কোন করোনা রোগী শনাক্ত করা হয়নি। এ ৬ দিনে নমুনা টেস্টের সকল রিপোর্ট নেগেটিভ আসে।

এছাড়া, এর আগে আরো ৫ দিন যথাক্রমে গত ২১ ডিসেম্বর, ১৮ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর, ৪ ডিসেম্বর এবং ৩০ নভেম্বরও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনার নমুনা টেস্ট করে কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer