প্রকাশিত: ২১/০৮/২০২১ ৯:১১ এএম

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১ লক্ষ ৭০ হাজার ইয়াবাসহ উছালা মার্মা পিন্টু (৩৫) নামক কারবারি আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা।

শুক্রবার (২০ আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যাপাড়া এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে।

আটক উছালা মার্মা পিন্টু সোনাইছড়ি জুনিয়ার হাইস্কুলের দপ্তরী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি বলে জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

তিনি জানান, স্কুলের দপ্তরী উছালা মার্মা পিন্টু কৌশলে মাদক কারবারে করে আসছিল বলে অভিযোগ করে স্থানীয়রা। বিভিন্ন সুত্রের মারফর খোঁজখবর নিয়ে অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালানো হয়। তার সিন্ডিকেটে আরো কারা জড়িত তা তদন্ত চলছে। মাদক কারবারীদের কোন ছাড় নেই। অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer