প্রকাশিত: ১১/০৮/২০১৭ ৭:৫৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২২ পিএম

লালমনিরহাটঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক পিস ইয়াবাসহ পরিবার পরিকল্পনার পরিদর্শক ও অপর এক ইয়াবা সেবীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কুমড়িরহাট ব্রিজ এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন- আদিতমারী হাসপাতাল মোড়ের অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুস সোবহানের ছেলে পরিবার পরিকল্পনা পরিদর্শক সামিউল ইসলাম সাদ্য (৩০) ও উপজেলার বড় কমলাবাড়ি গ্রামের ইউপি সদস্য আক্তার হোসেনের ছেলে সোহাগ মিয়া (২৩)।

আদিতমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) হাফিজ উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার কুমড়িরহাট ব্রিজে অভিযান চালিয়ে ইয়াবা সেবন অবস্থায় হাতে নাতে সাদ্য ও সোহাগকে আটক করে।

পরে তাদের শরীর তল্লাশী করে এক পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মাহফুজ আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে এবার ল্যান্ড ক্রুজারে সেনাবাহিনীর  স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের চেষ্টা

গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer